• How We Do It

    How We Do It

    Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Mauris sit amet nisl lectus, id sagittis metus.

  • Easy to Customize

    Easy to Customize

    Nunc sapien risus, molestie sit amet pretium a, rutrum a velit. Duis non mattis velit. In tempus suscipit sem, et consectetur.

  • Clean Design

    Clean Design

    Class aptent taciti sociosqu ad litora torquent per conubia nostra, per inceptos himenaeos. Nam consequat risus et lectus aliquet egestas.

  • Works Everywhere

    Works Everywhere

    Nullam a massa ac arcu accumsan posuere. Donec vel nibh sit amet metus blandit rhoncus et vitae ipsum.

  • Web Development

    Web Development

    Suspendisse eleifend nulla in est euismod scelerisque. Etiam lacinia fermentum nunc id imperdiet.

  • Color Picker

    Color Picker

    Nullam tortor tellus, iaculis eu hendrerit ut, tincidunt et lorem. Etiam eleifend blandit orci.

আয়ের উপায় যখন অ্যাডসেন্স

1 comments
ইন্টারনেটে টাকা আয়ের জন্য অনেক উপায় আছে, তার মধ্যে অউটসোর্সিং ছাড়া অন্য সব ক্লিক জাতীয় কাজের মধ্যে গুগল এ্যাডসেন্স সবচেয়ে ভাল । আজ আমরা দেখব কিভাবে গুগল এ্যাডসেন্স এর মাধ্যমে আয় করা যায়।
গুগল এ্যাডসেন্স কি?
ইন্টারনেটে হাজার হাজার ওয়েবসাইট আছে  কিন্তু যে সকল ওয়েবসাইটের ভিসিটর নেই  সে সকল ওয়েবসাইটের কোনো মুল্য নেই করণ কোনো সাইটের মূল লক্ষ্য হলো ভিসিটর কে কোনো বিষয় সম্পর্কে তথ্য দেওয়া,  তাই ভিসিটর না থাকলে  সব তথ্যের  কোনো মূল্য নেই। তাই  ওয়েবসাইটে ভিসিটর আনতে হলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও করতে  হয় কিন্তু এসইও  একটি দীর্ঘকালীন প্রক্রিয়া প্রায় ৩ থেকে ৬ মাস সময় লাগে | তাই এসইও করা ছাড়া অথবা এসইও করা ওয়েবসাইট   তাৎক্ষনিক  ভিসিটর পাওয়ার  জন্য  গুগল  বিজ্ঞাপনের ব্যবস্থা করে | অর্থাৎ কোনো ওয়েবসাইটের লিঙ্ক অন্য ওয়েবসাইটে দিয়ে দেয়  | যেমন নিচের ছবিতে তাকালে বুঝা যায়।

যখন প্রথম ওয়েবসাইটের কোনো ভিসিটর দ্বিতীয় ওয়েবসাইটির লিঙ্ক দেখতে পায় তখন ওই লিঙ্কে ক্লিক করে তার কাঙ্খিত  তথ্যের জন্য দ্বিতীয় ওয়েবসাইটে  গমন করে এভাবে দ্বিতীয় ওয়েবসাইট গুগল এ্যাডসেন্স ব্যবহার এর মধামে ভিসিটর পায় |

অপর দিকে এভাবে কোনো ওয়েবসাইটে ভিসিটর পাবার জন্য  ওয়েবসাইটির মালিক কে গুগল কে টাকা দিতে হয় | অন্য দিক এ গুগল যাদের ওয়েবসাইটে এ এই বিজ্ঞাপন বসায় তাদের কে টাকা দেয়| উভয় পক্ষকে লাভ দিয়ে গুগল নিজে কিছু কমিশন রাখে | এই প্রক্রিয়া টি হলো গুগল এ্যাডসেন্স।

গুগল এ্যাডসেন্স কিভাবে করবেন?
এ্যাডসেন্স থেকে আয় করার জন্য আপনাক গুগল এ্যাডসেন্স একাউন্ট করতে হবে | এই একাউন্ট  করার জন্য নিদৃষ্ট কিছু তথ্য দিয়ে এ্যাডসেন্স এর জন্য আবেদন করতে হয় | গুগলে ১০ দিন  অথবা এর কম সময়ের মধ্যে আপনার ইমেলএ একটি  ইমেল পাঠাবে যে আপনার একাউন্ট অনুমোদিত হয়েছে | প্রথমিক ভাবে একাউন্ট অনুমোদিত হলে গুগল নিচের ছবি র মত একটি ইমেল পাঠাবে |

এই ইমেল পাবার পর আপনি আপনার এ্যাডসেন্স একাউন্ট এ লগিন করলে গুগল আপনাকে যে জাভাস্ক্রিপ্ট কোড দিবে সেটা আপনার ওয়েবসাইটের নিদৃষ্ট স্থানে বসিয়ে দিন| কিছুক্ষণ এর  মধ্যেই ঐ স্থানে গুগলের এ্যাডগুলো দেখা হবে | সাবধান নিজের ওয়েবসাইটের এ্যাডে কখনো ক্লিক করবেন না | নিজের ওয়েবসাইটের এ্যাডে ক্লিক করলে গুগল ওই একাউন্টটি বন্ধ করে দেয়| এমনকি অন্য কোনো কম্পিউটার থেকেও ক্লিক করবেন না কারণ গুগল Natural and Spam ক্লিক এর মধ্যে পার্থ্যক বুঝতে পারে|

এ্যাডসেন্স  থেকে আয় আর জন্য আপনার প্রথম যা লাগবে তা হলো আপনার নিজের একটি ওয়েবসাইট অথবা  ব্লগ | আমার কাছে অনেকে  আসে যে, আমার তো ব্লগ আছে  কিন্তু এ্যাডসেন্স এর জন্য আবেদন করে এ্যাডসেন্স পাই নাই | তাই আমি নতুনদের কথা বিবেচনা করে এ্যাডসেন্স পাওয়ার উপায়গুলো ধাপে ধাপে আলোচনা করছি| আপনার ব্লগ বা ওয়েবসাইটি হতে হবে একটা নিদৃষ্ট বিষয়-র উপর যেমন: আমি আমার নতুন  একটা ওয়েবসাইটের জন্য  কাজ করছি যার মূল Keyword হলো Food recipes এবং এই ওয়েবসাইটের সকল আর্টিকেল ফুড রেসিপি সংক্রান্ত | সুতরাং  এ্যাডসেন্স  পাবার জন্য আপনাকে একটি নিদৃষ্ট বিষয়র উপর ওয়েবসাইট  থাকতে হবে |
যে   বিষয়টির উপর ওয়েবসাইট  তৈরি করবেন যেমন Food recipe সংক্রান্ত ওয়েবসাইট হলে নাম দিতে পারেন www.foodrecipes.com অথবা www.foodrecipes24 .com | সাধারনত ফ্রী ব্লগিং এর মাধ্যমে এ্যাডসেন্সের জন্য আবেদন  করলে গুগল এগুলোকে কম মূল্যায়ন করে | তাই সহজে এ্যাডসেন্স  পাবার জন্য টপ লেভেল ডোমেইন (.com .org  ... ) নির্বাচন করুন |
আপনার ওয়েবসাইটের ডিজাইন মোটামুটি প্রফেসনাল হওয়া উচিত এ ক্ষেত্রে আমার সাজেশন  হলো  ফ্রী ব্লগিং টেম্পলেট  ব্যবহার করা| গুগল কোনো ওয়েবসাইট এ্যাডসেন্স দেওয়ার আগে এই বিষয় গুলো কে খেয়াল করে |
আপনার ওয়েবসাইটির অবজেক্ট সম্পর্কিত লোগো থাকা উচিত | কারণ এটা ইন্টারনেট এ আপনার কোম্পানি বা ওয়েবসাইট সম্পর্কে একটি ভালো ধারণা প্রকাশ করে এবং এর  মাধ্যমে ওয়েবসাইটির যে প্রফেসনাল তা প্রকাশ পায় | তাই আমার সাজেশন হলো এ্যাডসেন্স এর জন্য আবেদন করার আগে সুন্দর একটি লোগো ব্যবহার করুন|

আপনার সাইটকে indexing  করা অর্থাৎ গুগল  এর ডেটাবেইজ লিপিবদ্ধ করা , এ্যাডসেন্স  এর জন্য আবেদন করার আগে আপনার ওয়েবসাইটকে গুগলে Indexing করা উচিত | আর দ্রুত Indixing করার জন্য আপনি গুগল ওয়েবমাস্টার টুল সাইট ভেরিফাই করে নিন এসময় আপনার ওয়েবসাইটের এক্সএমএল সাইটম্যাপটি যোগ করে দিন| এই প্রক্রিয়ায় ২৪ ঘন্টার ভেতর আপনার ওয়েবসাইট গুগল  Indixing হয়ে যাবে | এসইওর জন্যও সাইটম্যাপ একটি গুরত্বপূর্ণ ব্যাপার ইউটিউবে কিভাবে সাইটম্যাপ তৈরী করতে হয় এবং ওয়েবমাস্টার টুল দিয়ে ভেরিফাই করতে হয় তা সম্পর্কে অনেক ভালো ভালো ভিডিও আছে| 

গুগল আসলে ভিসিটর খোজে যদি আপনার সাইটে ভালো ভিসিটর থাকে ,তাহলে আপনার এ্যাডসেন্স পাওয়া কোনো কঠিন কাজ  না | তাই চেষ্টা  করুন প্রতিদিন কিছু ইউনিক ভিসিটর রাখার, এ ক্ষেত্রে প্রতিদিন যদি কিছু স্যোসাল বুকমার্কিং করেন তাহলে ভালো ভিসিটর পাবেন |
আপনার ওয়েবসাইটের কনটেন্ট হতে হবে ইউনিক, ৪০০ শব্দের ৫  থেকে ১০ টি অথবা যত বেশি পারা যায় কন্টেন্ট রাখুন | আর একটি কথা আর্টিকল কেমন হবে বা কোন বিষয় আর্টিকল এ থাকতে পারবে না তা জানার জন্য এ্যাডসেন্সের Terms And Condition ভালো ভাবে পরে নিন |

এসইওতে বলা হয়ে থাকে " কনটেন্ট   ইজ  কিং " তাই আপনার আর্টিকেলগুলু ১০০% ইউনিক হলে এসইওর জন্য ভালো আর মনে রাখবেন ডুব্লিকেট  আর্টিকলে ব্যবহার  করলে গুগল ওয়েবসাইট  ব্যান  করে দিবে। আর্টিকল কেমন হবে বা কোন বিষয় আর্টিকল এ থাকতে পারবে না তা জানার জন্যও গুগলের Terms And Condition গুলো ভালো ভাবে পরে নিন |
আপনার প্রতিটি পেজের জন্য On page SEO  ঠিক  করে নিন | আপনার প্রত্যেক  পেজের র জন্য পেজের সাথে সামঞ্জস পূর্ণ টাইটেল  দিন | আকর্ষণীয় মেটা ডেসক্রিপশন  ব্যবহার  করুন |
উপরোক্ত বিষয় গুলো মেন করে খুব সহজেই আপনি একটি  এ্যাডসেন্স একাউন্টের মালিক হতে পারেন। এ্যাডসেন্স থেকে আয়  করার জন্য আপনার ওয়েবসাইটকে ভালো ভাবে এসইও  করতে হবে অর্তাত আপনার ওয়েবসাইটে যত বেশী  ভিসিটর আসবে তত বেশী ক্লিক পরার সম্ভাবনা থাকবে তত বেশী  আয় হবে।


Read more

সবার জন্য মাইক্রোওয়ার্কারস

0 comments
মাইক্রোওয়ার্কারস নিয়ে ব্লগে এর আগেও একটি লেখা লিখেছিলাম। এবার "মাসিক কম্পিউটার জগৎ" ম্যাগাজিনের পাঠকদের জন্য আরেকটু বিস্তারিতভাবে সাইটটি নিয়ে বর্ণনা করলাম।

ডাটা এন্ট্রি কাজ যারা করেন তারা ভালভাবেই জানেন যে একটি ডাটা এন্ট্রি কাজ পাওয়া কতটা কঠিন। কম্পিউটারের সাধারণ ব্যবহার জানলেই এ ধরনের কাজ করা যায়। এজন্য প্রায় প্রতিটি মার্কেটপ্লেসে এক একটি ডাটা এন্ট্রি প্রজেক্ট করতে শত শত আবেদন পড়ে। এদের মধ্য থেকে সুনির্দিষ্ট একজনকে বেছে নিতে ক্লায়েন্টদেরকে স্বীদ্ধান্তহীনতায় ভুগতে হয়। প্রথম কাজ পেতে কয়েক সপ্তাহ থেকে শুরু করে কয়েক মাসও লেগে যেতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় নতুন ফ্রিল্যান্সাররা কিছুদিন বিড করার পর কাজ না পেয়ে শেষে ফ্রিল্যান্সিং করার আগ্রহই হারিয়ে ফেলেন। আজকে যে ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দিব তাতে কাজ করার জন্য কোন বিড বা আবেদন করতে হয় না। অর্থাৎ ইচ্ছে করলে এই মূহুর্ত থেকে কাজ শুরু করে দেয়া যায়। আর কাজগুলোও অত্যন্ত সহজ। সাইটটি হচ্ছে মাইক্রোওয়ার্কারস (www.microworkers.com)।

প্রথম দর্শনেই সাইটটিকে সহজবোধ্য মনে হবে। মাইক্রোওয়ার্কারস সাইটের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এই সাইটের কাজগুলো অত্যন্ত ছোট ছোট। এক একটি কাজ করতে ৫ থেকে ৩০ মিনিট সময় লাগে। প্রতিটি কাজের মূল্য ০.১০ ডলার থেকে শুরু করে সর্বোচ্চ ১.৭৫ ডলার পর্যন্ত হয়ে থাকে। সাইটে প্রতিদিনই নতুন নতুন কাজ আসে। এখানে একটি কাজ কেবলমাত্র একবারই করা যায়। মোট আয় ৯ ডলার হলেই চেক, মানিবুকার্স, পেপাল এবং এলার্টপে সার্ভিসের মাধ্যমে উত্তোলন যায়।

মাইক্রোওয়ার্কারস সাইটে একজন ফ্রিল্যান্সারকে Worker এবং এবং একজন ক্লায়েন্টকে Employer হিসেবে উল্লেখ করা হয়। সাইটে এই দুই ধরনের ব্যবহারকারী কিভাবে কাজ করে তা নিচের কার্টুনের মাধ্যমে বর্ণনা করা হয়েছে-
লেখক - বিঃদ্রঃ - এই লেখাটি "মাসিক কম্পিউটার জগৎ" ম্যাগাজিনের "জুন ২০১০ ইং" সংখ্যায় প্রকাশিত হয়েছে।

Worker হিসেবে কাজ শুরু করার পূর্বে প্রথমে সাইটে একটি একাউন্ট তৈরি করে নিতে হবে। এরপর মেনু থেকে Available Jobs লিংকে ক্লিক করে সকল কাজগুলো দেখা যাবে। প্রতিটি কাজের শিরোনামের সাথে কয়েকটি তথ্য পাওয়া যায় - কাজের মূল্য (Payment), শতকরা কতজনের কাজ ক্লায়েন্ট গ্রহণ করেছে (Success Rate), কাজটি করতে আনুমানিক কত মিনিট লাগতে পারে (Time), কতজন এ পর্যন্ত কাজটি করছে (Done) ইত্যাদি। কোন একটি কাজের শিরোনামের উপর ক্লিক করে সেই কাজের বিস্তারিত আরো তথ্য জানা যাবে। এর মধ্যে "What is expected from workers?" অংশ থেকে কাজের বিস্তারিত বর্ণনা পাওয়া যাবে। কাজটি যে আপনি যথাযথভাবে শেষ করেছেন তা প্রমাণ দিতে কি কি তথ্য প্রদান করতে হবে তা "Required proof that task was finished?" অংশের মাধ্যমে জানা যাবে। সবশেষে "I accept this job " লিংকে ক্লিক করে একটি টেক্সটবক্সে আপনার কাজের প্রমাণগুলো দিতে হবে। কোন কাজ করতে না পারলে "Not interested in this job" লিংকে ক্লিক করে বের হয়ে যাওয়াই ভাল, সেক্ষেত্রে এই কাজটি আপনার "Available Jobs" পাতায় আর কখনও দেখাবে না।

কাজের প্রকারভেদ:

এবার দেখা যাক সাইটে কি কি ধরনের কাজ পাওয়া যায় এবং সেগুলোর মূল্য সাধারণত কত হয় -
  • Click and Search ($0.10 - $0.15): এ ক্ষেত্রে ক্লায়েন্ট একটি সাইটের লিংক দিবে, যাতে ভিজিট করে নির্দিষ্ট কিছু শব্দ দিয়ে সার্চ করতে হবে। সব শেষে ক্লায়েন্টের বর্ণনা অনুযায়ী এক বা একাধিক বিজ্ঞাপনে ক্লিক করতে হবে।
  • Bookmark a page ($0.10 - $0.20): ক্লায়েন্টের কোন একটি সাইটকে অন্য একটি সাইটে বুকমার্ক করতে হবে। এ ধরনের বুকমার্ক সাইটের মধ্যে রয়েছে digg.com, delicious.com বা mixx.com, যা ক্লায়েন্ট কাজের বিবরণীতে উল্লেখ করে দিবে। বুকমার্ক করার পূর্বে ওই সাইটে আপনার একটি একাউন্ট থাকতে হবে।
  • Signup ($0.10 - $0.20): এক্ষেত্রে নির্দিষ্ট কোন সাইটে রেজিষ্ট্রেশন করতে হবে। রেজিষ্ট্রেশন করার সময় আপনার ইমেইল ঠিকানা দিতে হবে। এ ধরনের কাজ করার জন্য নিজের ব্যক্তিগত ইমেইল ঠিকানা দেয়া ঠিক হবে না। এজন্য পৃথক একটি ইমেইল একাউন্ট খুলে সেটি দিয়ে রেজিষ্ট্রেশন করা উচিৎ। অন্যথায় স্পাম ইমেইলের কারণে আপনার দরকারী ইমেইল খোঁজে পাবেন না।
  • Comment on other blog ($0.10 - $0.15): এই কাজে ক্লায়েন্টের ওয়েবসাইটে গিয়ে এক বা একাধিক মন্তব্য দিতে হবে। মন্তব্যগুলো সাধারণত দুই-এক লাইনের হবে এবং ওই ওযেবসাইটের বিষয়বস্তুর সাথে স্বামঞ্জস্যপূর্ণ হতে হবে।
  • Forums ($0.10 - $0.15): এ ধরনের কাজের জন্য কোন একটি ফোরামে রেজিষ্ট্রেশন করতে হবে এবং Signature হিসেবে ক্লায়েন্টের কোন ওয়েবসাইটের লিংক দিতে হবে। এরপর ওই ফোরামের এক বা একাধিক পাতায় স্বামঞ্জস্যপূর্ণ মন্তব্য পোস্ট করতে হবে।
  • Facebook ($0.15 - $0.20): এ ধরনের কাজের মধ্যে রয়েছে ক্লায়েন্টকে ফেসবুকে বন্ধু হিসেবে গ্রহণ করা বা ক্লায়েন্টের Fan হওয়া অথবা কোন নির্দিষ্ট বিষয়ে আপনার Wall এ পোস্ট করা।
  • Twitter ($0.15 - $0.20): এক্ষেত্রে twitter.com এ একটি একাউন্ট থাকতে হবে এবং ক্লায়েন্টের একাউন্টকে Follow করতে হবে অথবা নিদিষ্ট কোন বিষয়ে পোস্ট করতে হবে।
  • Write an article ($0.50 - $1.75): মাইক্রোওয়ার্কারসে প্রাপ্ত কাজগুলোর মধ্যে এই ধরনের কাজ অর্থাৎ কোন বিষয়ে ইংরেজীতে আর্টিকেল লিখে সবচেয়ে বেশি আয় করা যায়। লেখাগুলো ৫০ শব্দ থেকে শুরু করে ৫০০ শব্দের মধ্যে হয়ে থাকে। এ ধরনের কাজে এক দিকে যেমন ভাষাগত জ্ঞান বৃদ্ধি পায় তেমনি নতুন নতুন বিষয় সম্পর্কে জানা যায়। তবে যাদের ইংরেজীতে লেখায় দক্ষতা আছে তারাই কেবল এ ধরনের কাজ করতে পারে। লেখায় তথ্য সংযোগের জন্য ইন্টারনেটে সার্চ দিয়ে অন্যান্য ওয়েবসাইটের সহায়তা নেয়া যাবে, তবে আপনার লেখাটা অবশ্যই মৌলিক হতে হবে। লেখা মৌলিক হল কিনা তা www.copyscape.com ওয়েবসাইটের মাধ্যমে যাচাই করা যাবে।
  • Blog/Website Owners ($0.25 - $0.80): অনেক সময় শুধু লিখলেই হবে না, লেখাটা আপনার জনপ্রিয় কোন ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। এজন্য এধরনের কাজের নামের সাথে PR2+ PR3+, PR4+ ইত্যাদি লেখা দেখতে পাবেন। PR শব্দের মানে হচ্ছে Page Rank, আর PR2+ শব্দের মানে হচ্ছে যেসকল ওয়েবসাইটের পেইজ রেংক ২ বা তার অধিক। এটি গুগলের একটি মানদন্ড যা কোন ওয়েবসাইট কতটুকু জনপ্রিয় তা নির্ধারণ করতে ব্যবহার করা হয়। একটি ওয়েবসাইটের পেইজ রেংক কত তা www.prchecker.info ওয়েবসাইটের মাধ্যমে জানা যায়। এ ধরনের কাজ শুরু করার পূর্বে www.blogger.com ওয়েবসাইটে গিয়ে বিনামূল্যে আপনার নিজের একটি ওয়েবসাইট তৈরি করে নিতে পারেন। প্রথম অবস্থায় স্বাভাবিকভাবেই পেইজ রেংক শুণ্য থাকবে। কিন্তু আপনি যদি নিয়মিতভাবে ওয়েবসাইটটিতে বিভিন্ন বিষয়ে ইংরেজিতে আর্টিকেল লিখেন তাহলে কয়েক মাস পর পেইজ রেংক বাড়তে থাকবে। লেখার পাশাপাশি ভাল রেংকের কয়েকটি ওয়েবসাইটের সাথে লিংক বিনিময় করতে পারলে পেইজ রেংক আরো তাড়াতাড়ি বাড়তে থাকবে।
  • Download and/or Install ($0.25 - 0.35): এই কাজে কোন সফটওয়্যার শুধুমাত্র ডাউনলোড এবং কোন কোন সময় ইন্সটলও করতে হয়।
  • Post an Ad on Craigslist ($0.25 - $0.75): www.craigslist.org হচ্ছে শ্রেণীবদ্ধ বিজ্ঞাপনের একটি অত্যন্ত জনপ্রিয় ওয়েবসাইট। এই ধরনের কাজের ক্ষেত্রে ক্লায়েন্টের প্রদত্ত কোন পণ্যের বিজ্ঞাপণ craigslist.org সাইটে প্রকাশ করতে হয়। এজন্য পূর্বেই সাইটটিতে একটি একাউন্ট তৈরি করে নিতে হবে।

কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়:

এই সাইটে কাজ করার সময় কয়েকটি বিষয় খেয়াল রাখলে ঝামেলাপূর্ণভাবে কাজ করতে পারবেন -
  • কোন অবস্থাতেই একাধিক একাউন্ট তৈরি করার উচিৎ নয়। একজন ব্যবহারকারী একাধিক একাউন্ট তৈরি করলে তার সবগুলো একাউন্ট বন্ধ করে দেয়া হয়।
  • একটি নির্দিষ্ট কাজ একবারের বেশি কখনও করতে পারবেন না। তবে একই ধরনের অন্য কাজ করতে কোন বাধা নেই।
  • কাজ না বুঝে কখনও কাজ জমা দিবেন না। প্রতিটি কাজের শেষে ক্লায়েন্ট আপনার কাজ পছন্দ হলে "Satisfied" দিবে, অথবা অপছন্দ হলে "Not Satisfied" রেটিং দিবে। এই দুই ধরনের রেটিং এর তুলনাকে "Success Rate" বলা হয়। গত ৩০ দিনে আপনি যদি ৫ টি কাজ সম্পন্ন করেন এবং সেক্ষেত্রে আপনার "Success Rate" যদি ৭৫% এর নিচে হয়, তাহলে পরবর্তী ১ থেকে ৩০ দিন আপনি আর কোন কাজ করতে পারবেন না। তাই শতভাগ নিশ্চিত হয়ে কোন কাজ করা উচিৎ এবং কাজ শেষে ক্লায়েন্টের নির্দেশনা অনুযায়ী প্রমাণ উপস্থাপন করা আবশ্যক।
  • কখনও যদি "Success Rate" ৭৫% এর কম হয়ে যায়, তাহলে হতাশ না হয়ে দুই-একদিন অপেক্ষা করে আবার কাজ করা যায় কিনা চেষ্টা করে দেখুন।
  • নতুন ব্যবহারকারীরা প্রথম প্রথম একদিনে সর্বোচ্চ ৫ টি কাজ করতে পারবেন। এরপর ক্লায়েন্টের রেটিং এর জন্য অপেক্ষা করতে হবে। ১০ টি কাজ করার পর এই সীমাটি আস্তে আস্তে বৃদ্ধি পাবে।
  • কখনও যদি মনে করেন আপনি যথাযথভাবে কাজ করেছেন কিন্তু ক্লায়েন্ট আপনাকে "Not Satisfied" রেটিং দিয়েছে তাহলে "Submit a Complain" লিংকের মাধ্যমে আপনার অভিযোগ সাইটের কর্তৃপক্ষকে জানাতে পারবেন।
  • কাজের প্রমাণ হিসেবে কখনও ভূয়া তথ্য প্রদান করবেন না, এ ধরনের কাজ তিনবার করলে একাউন্ট বন্ধ হয়ে যেতে পারে।
  • যে সকল কাজে IP এড্রেস দিতে হয় সেসব কাজ না করাই ভাল। কারণ আমাদের দেশের ইন্টারনেট প্রোভাইডাররা গ্রাহকদেরকে শেয়ারকৃত IP এড্রেস দিয়ে থাকে। ফলে আপনার মত একই ধরনের ইন্টারনেট সংযোগ আছে এরকম কেউ সেই কাজটি পূর্বে করে থাকলে ক্লায়েন্ট আপনার কাজ গ্রহণ করবে না। আমাদের দেশে বিশষত গ্রামীণফোন বা সিটিসেলের ইন্টারনেট ব্যবহাকারী বেশি হওয়ায় এই সমস্যাটা তাদের ক্ষেত্রে বেশি হবে।

অর্থ উত্তোলন:

  • শুধুমাত্র "Satisfied" রেটিং পেলেই সেই কাজের টাকা আপনার একাউন্টের ব্যালেন্সের সাথে যুক্ত হবে।
  • চারটি পেমেন্ট পদ্ধতির যে কোনটিতে টাকা তুলতে একটি নির্দিষ্ট পরিমাণ ফি দিতে হয়। চেকের ক্ষেত্রে ৪.৫০ ডলার, পেপালের ক্ষেত্রে ৬%, মানিবুকার্স এবং এলার্টপে পদ্ধতিতে ৬.৫% ফি দিতে হয়।
  • একাউন্টের ব্যালেন্স ৯ ডলারের উপর হলেই কেবলমাত্র টাকা তুলতে পারবেন। সাথে ফি দেবার জন্য পর্যাপ্ত অর্থ একাউন্টে থাকতে হবে।
  • প্রথম Withdraw করার আবেদনের সময় আপনার বাসার ঠিকানায় চিঠির মাধ্যমে একটি PIN নাম্বার পাঠানো হবে। এই নাম্বারটি পরবর্তীতে সাইটে প্রবেশ করাতে হবে। কেউ একাধিক একাউন্ট তৈরি করেছে কিনা তা যাচাই করতে এই পদ্ধতিটি ব্যবহার করা হয়। PIN নাম্বারের চিঠিটি আসতে ২০ থেকে ২৫ দিন সময় লাগতে পারে।
  • ঠিকানা যাচাই করার পর পরবর্তী Withdraw আবেদনের ৩০ দিনের মধ্যে আপনাকে মূল্য পরিশোধ করা হবে।

আমাদের দেশের অনেক ফ্রিল্যান্সাররা ইতিমধ্যে এই সাইটে কাজ করছেন এবং তারা সাইট থেকে নিয়মিত টাকা পাচ্ছেন। তবে একটা বাস্তব সত্য হচ্ছে এই সাইট থেকে খুব বেশি পরিমাণে আয় করা যায় না। যারা পড়ালেখা বা অন্য কাজের পাশাপাশি ইন্টারনেট থেকে বাড়তি আয় করতে চান তাদের জন্য এই সাইট অবশ্যই আয়ের একটি ভাল উপায় হতে পারে। এই সাইটের জনপ্রিয়তা এত বেশি যে, ইদানিংকালে এই সাইটকে অনুকরণ করে আরো অনেক ওয়েবসাইট চালু হয়েছে। এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে www.minuteworkers.com, www.rapidworkers.com, www.minijobz.com ইত্যাদি। তবে সেই সাইটগুলো থেকে মাইক্রোওয়ার্কারসের মত আসলেই টাকা পাওয়া যায় কিনা তা নিশ্চিত হওয়া যায় নি।

মোঃ জাকারিয়া চৌধুরী


Read more